1 Answers

উদ্দীপকের আকলিমা ও 'মমতাদি' গল্পের মমতাদির মধ্যে সাদৃশ্যপূর্ণ দিকটি হলো তারা উভয়েই কর্মঠ এবং অভাবের কারণে অন্যের বাড়িতে কাজ করে।

প্রয়োজনে মানুষকে অনেক কিছুই করতে হয়। জীবনযুদ্ধে টিকে থাকার জন্য তাদের কঠোর পরিশ্রম করতে হয়। নিতান্ত অভাবের কারণে মানুষকে অন্যের বাড়িতে কাজও করতে হয়। অন্যের বাড়িতে কাজ করলেও তারা কখনই কাজে অবহেলা করে না। তারা শ্রমের বিনিময়ে জীবনসংগ্রামে টিকে থাকতে চায়।

উদ্দীপকের আকলিমা একজন দরিদ্র ঘরের মেয়ে। সে অন্যের বাড়িতে কাজ করে। নিপুণ হাতে আকলিমা সংসারের সব কাজ করে। 'মমতাদি' গল্পের মমতাদিও একজন গৃহকর্মী। অভাবের তাড়নায় সে অন্যের বাড়িতে কাজ নেয়। কাজের ক্ষেত্রে সে অত্যন্ত কর্মনিষ্ঠ, দায়িত্বশীল ও আন্তরিক। তার কাজের ক্ষিপ্রতার জন্য বাড়ির সবাই তাকে ভালোবাসে। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের আকলিমা ও 'মমতাদি' গল্পের মমতাদির মধ্যে সাদৃশাপূর্ণ দিকটি হলো তারা উভয়েই কর্মঠ ও অভাবের কারণে অন্যের বাড়িতে কাজ করে।

6 views

Related Questions