1 Answers
উদ্দীপকের স্বপ্না 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউ চরিত্রের প্রতিরূপ।
সংসারের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অবদান। কিন্তু সব দিক দিয়েই নারীরা অবহেলিত ও বঞ্চিত। ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়। এমনকি তাদের শ্রম ও ত্যাগের কথা স্বীকারই করা হয় না।
উদ্দীপকে এক গৃহবধূকে সংসারে কীভাবে ক্লান্তিহীন কাজ করতে হয় সেই দিকটির প্রতি আলোকপাত করা হয়েছে। স্বপ্না নামের গৃহবধূর দ্বিপ্রাহরিক বিশ্রামটুকুও জোটে না। রান্নাঘর সামলে, ঘরদোর গুছিয়ে, কাপড় কাচা সেরে স্নান-খাওয়া শেষ করতেই তার বেলা গড়িয়ে যায়। খেয়ে উঠে তাকে আবার উনুন ধরাতে হয়। 'নিমগাছ' গল্পেও এমনই একজন গৃহবধূর কথা বলা হয়েছে। গৃহকর্ম- নিপুণা সেই গৃহবধূর সারাদিনে যে সব কাজ করতে হয় বিরতীহনভাবে সেই দিকটি লেখক গল্পের শেষ বাক্যে তুলে ধরা ধরেছেন। সে দিনরাত সংসারে পরিশ্রম করে। কিন্তু সঠিকভাবে মূল্যায়িত হয় না। এই গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের চরিত্রকেই ইঙ্গিত করেছে উদ্দীপকের স্বপ্না।