1 Answers
খোদেজার সাথে 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের সাদৃশ্য আছে।
সংসারে নারী অসামান্য অবদান রাখেন। অথচ অনেক ক্ষেত্রেই তাদের অবদানের কথা স্বীকার করা হয় না। সংসারে একজন নারী নিজে কষ্ট করে সবার প্রয়োজন মেটালেও কেউ তার খোঁজ নেয় না, তার কথা মনে রাখে না। নারীর প্রতি এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
'নিমগাছ' গল্পে নিমগাছের রূপকে মূলত এক গৃহবধূর জীবন চিত্রিত হয়েছে। নিমগাছকে সবাই বিভিন্ন ইতিবাচক কাজে ব্যবহার করলেও কেউ তার যত্ন করে না। 'নিমগাছ' গল্পের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির অবস্থাও তাই। বাড়ির সবাই গৃহবধূর সেবা গ্রহণ করলেও তার কথা কেউ ভাবে না। উদ্দীপকের খোদেজা স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে একমাত্র ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করলেও সেই ছেলে তাকে দেখাশোনা করে না, যত্ন নেয় না। তিনিও 'নিমগাছ' গল্পের গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউয়ের মতো অবহেলিত। খোদেজা ছেলের জন্য সবকিছু দিয়ে নিজে এখন নিঃস্ব এবং নিঃসঙ্গ। 'নিমগাছ' গল্পের নিমগাছের উপকার ও দান গ্রহণ করে মানুষ যেমন তারই ক্ষতি সাধন করে তেমনই উদ্দীপকের খোদেজাও ক্ষতির শিকার। কারণ তার ছেলে ভালো চাকরি পেয়ে সুন্দর মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গেছে, মায়ের কথা ভাবেনি। এভাবে উদ্দীপকের খোদেজার সাথে 'নিমগাছ' গল্পের লক্ষ্মীবউ সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।