1 Answers

ইমার সবজি আচার তৈরির পদ্ধতিটি সঠিক নয়। 

সঠিক উপায়ে আচার তৈরি করা না হলে তা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আচার তৈরির উদ্দেশ্য ব্যর্থ হবে।

সবজি আচার তৈরি করার জন্য ইমাকে প্রথমে সব সবজি আলাদা আলাদা আধা সিদ্ধ করে পানি ঝরাতে হবে। তেল গরম করে পাঁচ ফোড়ন দিতে হবে। ফুটে উঠলে পেঁয়াজ হালকা বাদামি করে ভাজতে হবে। আদা সামান্য ভাজতে হবে। টমেটো বাদে অন্যান্য বাটা মসলা সিরকা লবণ এবং সব সবজি দিয়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে ১০ মিনিট সিদ্ধ করতে হবে। এরপর টমেটো দিয়ে ঢেকে আরও ৫-১০ মিনিট মৃদু আঁচে রান্না করতে হবে। তেঁতুলের সাথে গুড়া বা চিনি মিশিয়ে সবজি দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য সিরকা দিতে হবে। সামান্য পানিতে পটাসিয়াম মেটাবাই সালফেট জুলে সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মেশাতে হবে। কিন্তু ইমা ওপরের পদ্ধতি অনুসরণ করে আচার তেরি করেন নি। তিনি সব সবজি কেটি পাঁচ ফোড়ন দিয়ে তেলের ওপর ভেজে উঠিয়েছেন। এরপর আদা, বাটা মসলা ও গুড় এবং সিরকা দিয়ে নেড়ে নামিয়ে ফেলেন। এটি সবজি আচার তৈরির সঠিক পদ্ধতি নয়। পদ্ধতিটি সঠিক নয়।

5 views

Related Questions