1 Answers
ফারিহার উক্ত কাজটি করার জন্য অন্ধকারে রাখা গাছটির একটি পাতার একাংশের উভয় দিক কালো কাগজ দিয়ে আবৃত করে ক্লিপ দিয়ে আটকে দিবে যেন ঐ অংশে সূর্যালোক প্রবেশ করতে না পারে। এরপর গাছসহ টবটিকে সূর্যালোকে রেখে দিবে। এক ঘণ্টা পর পাতাটিকে গাছ থেকে ছিড়ে এনে ক্লোরোফিলমুক্ত করার জন্য ৯৫% ইথাইল অ্যালকোহলে সিদ্ধ করবে। এরপর সিদ্ধ বর্ণহীন পাতাটিকে আয়োডিন দ্রবণে ডুবিয়ে নিবে এবং পর্যবেক্ষণ করবে।
4 views
Answered