1 Answers
উদ্দীপকে ফারিহার দ্বিমত পোষণের যৌক্তিকতা রয়েছে।
কেননা সোনার বাংলাদেশ গড়ার জন্য ইসলামি ভ্রাতৃত্বের সাথে সাথে সমাজে বসবাসকারী অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজ সম্প্রদায়ের বাইরে অন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচরণ করতে হবে। তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে। পারস্পরিক মারামারি-হানাহানির পরিবর্তে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে। বিভিন্ন ধর্মের, জাতির ও সম্প্রদায়ের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির ফলে দেশীয় সভ্যতা উন্নততর হয়। তাই উদ্দীপকে ফারিহার দ্বিমত পোষণ সোনার বাংলাদেশ গড়ার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির যৌক্তিকতা তুলে ধরেছে।