দৃশ্যকল্প-২ এ 'একাত্তরের দিনগুলি' রচনার মূল চেতনাকে ধারণ করে কি? যৌক্তিক মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, দৃশ্যকল্প-২ এ 'একাত্তরের দিনগুলি' রচনার মূল চেতনাকে ধারণ করে।
১৯৭১ সালে এদেশের মানুষ পরাধীনতা থেকে মুক্তি লাভ করে। মহান মুক্তিযুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়। তাই মুক্তিযুদ্ধ বাঙালি জাতির গর্ব।
'একাত্তরের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের সময়ের দিনলিপি। এখানে তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করেছেন। এ রচনায় বিভিন্ন বিষয় থাকলেও এর মূলকথা দেশপ্রেম। লেখিকা তাঁর বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের প্রতি নিজের কর্তব্যের বিষয়টি তুলে ধরেছেন। তার সন্তান রুমী মুক্তিযুদ্ধে গিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। শিল্পী, লেখক থেকে শুরু করে দেশবরেণ্য বুদ্ধিজীবীরা স্বাধীনতার পক্ষে কাজ করেন। বীরশ্রেষ্ঠ মতিয়ুর রহমান এবং গেরিলা মুক্তিযোদ্ধাদের কথাও এ রচনায় লিপিবদ্ধ হয়েছে। অন্যদিকে দৃশ্যকল্প-২ এর কবিতাংশেও দেশপ্রেমিক তরুণ মুক্তিযোদ্ধার দেশপ্রেমের বিষয়টি প্রকাশ পেয়েছে। মৃত্যুকে লঙ্ঘন করে স্বদেশের তরুণরা হাতে মেশিনগান, মর্টার, গ্রেনেড তুলে নিয়েছে, যা তাদের দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ।
দেশপ্রেমের কারণে উদ্দীপকে তরুণরা অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তেমনই দেশপ্রেমের চেতনার কারণেই মতিয়ুর বিমান নিয়ে বাংলাদেশে পাড়ি দেন, বুদ্ধিজীবীরা বেতারে কাজ করেন, রুমী গেরিলা যুদ্ধে ধরা পড়ে জীবন দেন। জাহানারা ইমাম অবরুদ্ধ ঢাকার এসব বিষয় এ রচনায় তুলে ধরেন। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-২ এ 'একাত্তরের দিনগুলি' রচনার মূল চেতনা ধারণ করে।