1 Answers

উদ্দীপকটি 'একাত্তরের দিনগুলি' রচনার একটি বিশেষ দিকের প্রতিফলন মাত্র, পুরো বিষয় নয়।- মন্তব্যটি যথার্থ। 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। পাকিস্তানি সেনাদের বর্বরতায় এদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরা বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য এদেশে নির্মম গণহত্যা শুরু করেছিল।

উদ্দীপকে পাকিস্তানি সেনাদের নির্মমভাবে মানুষ হত্যার দিকটি তুলে ধরা হয়েছে। বাঙালি তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে এদেশের স্বাধীনতা প্রত্যাশা করেছে। উদ্দীপকে সেই চেতনার প্রতিফলন ঘটেছে। এ দিকটি 'একাত্তরের দিনগুলি' রচনার একটি বিশেষ দিককে নির্দেশ করেছে। আর তা হলো পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞের বিষয়টি। সেই সঙ্গে বাঙালির প্রতিবাদী চেতনাও এখানে প্রতিফলিত হয়েছে। তবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষের প্রতিবাদ ও প্রতিরোধের বিষয়টি উদ্দীপকে ততটা স্পষ্ট হয়ে ওঠেনি যতটা স্পষ্ট হয়ে উঠেছে 'একাত্তরের দিনগুলি' রচনায়।

'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার অবস্থা তুলে ধরেছেন। এতে ঢাকায় হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানের গুরুত্ব, স্কুল-কলেজের অবস্থা, নিজের পরিবার-পরিজনের অবস্থা, আত্মরক্ষায় মানুষের এখান থেকে সেখানে ছুটে বেড়ানো, প্রিয় সন্তান রুমীর জীবন রক্ষায় মাতৃহৃদয়ের ব্যাকুলতা, স্বামী শরীফের দেশপ্রেম, মার্সি-পিটিশন করা না-করার দ্বিধাদ্বন্দ্ব, দেশের স্বাধীনতার জন্য নিজের সন্তানকে উৎসর্গ করা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। উদ্দীপকে এসব বিষয় নেই। এ কারণে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions