1 Answers
"উদ্দীপকের ঘটনা 'একাত্তরের দিনগুলি' রচনার একটি বিশেষ দিককে প্রতিফলিত করলেও সম্পূর্ণ ভাবের ধারক হয়ে উঠতে পারেনি।”- মন্তব্যটি যথার্থ।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতি অসীম বীরত্বের পরিচয় দেয়। পাকিস্তানি সেনাবাহিনীর আধুনিক অস্ত্রের সামনে তারা বুক চিতিয়ে লড়াই করে। বীরবিক্রমে শত্রুসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে।
উদ্দীপকে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে। জয়নাল এবং তার সহযোগী মুক্তিযোদ্ধারা সফল গেরিলা আক্রমণ করে শত্রুসেনাদের ঘাঁটি ধ্বংস করে দেন। শত্রুনাশা হিংস্র ক্রোধ এবং স্বাধীনতা লাভের অদম্য আকাঙ্ক্ষায় তারা ঝাঁপিয়ে পড়েন শত্রুসেনাদের ওপর। এই ঘটনাটি 'একাত্তরের দিনগুলি' রচনায় উল্লিখিত মুক্তিফৌজের গেরিলা তৎপরতার ঘটনার প্রতি ইঙ্গিত করে। তবে আলোচ্য রচনার অন্যান্য বিষয় ও ভাব উদ্দীপকে অনুপস্থিত।
'একাত্তরের দিনগুলি' রচনায় শহিদ জননী জাহানারা ইমাম গভীর বেদনার সঙ্গে আভাসে-ইঙ্গিতে তাঁর বড় ছেলে রুমীকে হারানোর কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় ঢাকার নগর জীবনের স্থবির অবস্থার চিত্রও তিনি এই রচনায় তুলে ধরেছেন। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।