1 Answers

না, উদ্দীপকে প্রতিফলিত বিষয় 'একাত্তরের দিনগুলি' রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে না স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। 

স্বাধীনতা মানুষের মনে অনাবিল শান্তি ও সমৃদ্ধি এনে দেয়। আর এজন্যই স্বাধীনতা সবার কাছেই কাঙ্ক্ষিত বস্তু। সেই কারণেই স্বাধীনতা অর্জনের জন্য সবাই জীবন বাজি রাখে।

উদ্দীপকে স্বাধীনতার জন্য উৎকণ্ঠা ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। স্বাধীনতা সেই সময় আমাদের মাঝে এতটাই কাঙ্ক্ষিত ছিল, যেন সবকিছুর মাঝেই স্বাধীনতা বিষয়টি উঁকি দিত। 'একাত্তরের দিনগুলি' রচনায় আমাদের দেশের মুক্তিযুদ্ধের সামগ্রিক চিত্র ব্যক্ত হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর নিপীড়ন, নির্যাতন, এদেশের অসহায় মানুষের অবস্থা লেখিকা তুলে ধরেছেন। সেই সময় বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বিভিন্নভাবে, সেই কথাও প্রকাশ পেয়েছে রচনায়। এ ছাড়াও একজন সন্তানহারা মায়ের হৃদয়ের রক্তক্ষরণ এবং তার আদর্শকে সম্মান করার দিকটি ব্যক্ত হয়েছে।

উদ্দীপকে শুধু স্বাধীনতা নিয়ে মানুষের আকাঙ্ক্ষার দিকটি ফুটে উঠেছে। আর 'একাত্তরের দিনগুলি' রচনায় মুক্তিযুদ্ধের সার্বিক দিক তথা একজন মুক্তিযোদ্ধার সম্মান, সন্তান হারানো মায়ের হৃদয়ের রক্তক্ষরণ এবং দেশ শত্রুমুক্ত হয়ে বিজয় অর্জনের চিত্র ফুটে উঠেছে। কিন্তু এসব দিক উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিফলিত বিষয় 'একাত্তরের দিনগুলি' রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে না।

5 views

Related Questions