তুমি কী মনে কর উদ্দীপকের বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ মাধ্যমটি যৌক্তিক? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের বিদেশি ক্রেতাদের সাথে ই-মেইলে যোগাযোগ মাধ্যমটি অত্যন্ত যৌক্তিক বলে আমি করি।
ইলেকট্রনিক মেইল-এর সংক্ষিপ্ত রূপ হলো ই-মেইল। এ-ই-মেইল বলতে ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র, সংবাদ বা তথ্য আদান প্রদানকে বোঝায়। উদ্দীপকে মি. আলম বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগের ক্ষেত্রে ই- মেইল মাধ্যমটি ব্যবহার করেন। এক্ষেত্রে তিনি সবসময় alam007@gmail.com-এ ঠিকানাটি ব্যবহার করেন। এতে মি. আলমের বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে সময়, ব্যয় ও গোপনীয়তা উভয়ই রক্ষা হয়। ফলে খুব দ্রুত ও নির্ভুলভাবে তথ্য প্রেরণ করে লেনদেন করতে পারে। এটি একটি কম্পিউটারভিত্তিক ডাক বা মেইল সার্ভিস। টেলিফোন লাইনের সাথে কম্পিউটার যুক্ত করে দ্রুত তথ্য বিনিময়ের ক্ষেত্রে ই-মেইল ব্যবহৃত হয়ে থাকে। এতে প্রেরক ও প্রাপক উভয়ের ঠিকানা বিশেষ ধরনের সাংকেতিক ভাষায় লিখা হয়।
পরিশেষে বলা যায়, রায়না ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান মি. আলম বিদেশি ক্রেতাদের সাথে ই-মেইল পদ্ধতি ব্যবহার করে যোগাযোগ সম্পন্ন করেন। এটি একটি যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম।