1 Answers

কেয়া রায় মৌখিক যোগাযোগ পদ্ধতির মাধ্যমে বিদেশি ক্রেতাদের সাথে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করেন।

শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা হলে তাকে মৌখিক যোগাযোগ বলে। মৌখিক যোগাযোগ সাধারণত সামনা- সামনি কথোপকথন, সভা, সাক্ষাৎকার, টেলিফোন কথোপকথন ইত্যাদির মাধ্যমে সংঘটিত হয়ে থাকে।

উদ্দীপকে কেয়া রায় বিদেশি ক্রেতাদের সাথে কোনো বিষয়ে আলোচনার প্রয়োজন হলে তিনি দেশে থেকেই ক্রেতাদের সাথে মুখোমুখি সভা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। মুখোমুখি সভা করে। আলোচনা করা মৌখিক যোগাযোগের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, কেয়া। রায় মৌখিক যোগাযোগ পদ্ধতির মাধ্যমে বিদেশি ক্রেতাদের সাথে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করেন।

5 views

Related Questions