1 Answers
উদ্দীপকে বর্ণিত বিজ্ঞাপন মাধ্যমে গণযোগাযোগ প্রতিষ্ঠা সম্ভব হবে। একই সঙ্গে বহুসংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে গণযোগাযোগ বলা হয়।
উদ্দীপকে শতদল বুটিক লিমিটেডের নতুন পণ্য প্রচারের ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপক বহুল প্রচলিত এফএম রেডিওতে বিজ্ঞাপন দেয়। এতে বিভিন্ন স্থানে অবস্থিত জনগণ পণ্যটি সম্পর্কে ধারণা পায় যা গণযোগাযোগের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে বিপণন ব্যবস্থাপক কোনো ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এরূপ যোগাযোগ সম্পন্ন করে থাকে। কোনো আইন বা নিয়ম সম্পর্কে পত্রিকার মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হলে তা গণযোগাযোগ হিসেবে অভিহিত হয়। গণযোগাযোগের ফলে প্রতিষ্ঠানের নতুন পণ্য সম্পর্কে জনগণ অবগত হয়, এতে গ্রাহকদের ভালো সাড়া পাওয়া যায়। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিজ্ঞাপন মাধ্যমে গণযোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব।