1 Answers

না, উদ্দীপকে উল্লিখিত যুবকদের কর্মকাণ্ডে মুহম্মদ (স.) চরিত্রের মানবীয় গুণাবলির সব দিক চিত্রিত হয়নি।

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষ তখনই মানুষ হয়ে ওঠে যখন সে মানবকল্যাণে আত্মনিয়োগ করে এবং তার মধ্যে মানবীয় গুণাবলির বহিঃপ্রকাশ ঘটে।

উদ্দীপকের তিন যুবক আরমান, শফিক ও জব্বার তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে বেশকিছু মানবীয় গুণের প্রকাশ ঘটিয়েছেন। এই তিন যুবকের মধ্যে প্রকাশ পেয়েছে মানবপ্রেম, স্বদেশপ্রেম, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা, উদারতা ইত্যাদি। অন্যদিকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি (স.)-এর চরিত্রে প্রকাশ পেয়েছে ক্ষমাশীলতা, মহত্ত্ব, প্রেম, সহিষ্ণুতা, দয়া, কল্যাণচিন্তা ও ত্যাগী মনোভাব, সত্যবাদিতা, বিশ্বস্ততা, তীক্ষ্ণ বুদ্ধি এবং অসাধারণ বিচারশক্তি।

উদ্দীপকের যুবকরা কঠিন মনোবল, সহিষ্ণুতা ও ক্ষমাশীলতা দিয়ে চেয়েছেন সমাজ পরিবর্তন করতে। অন্যদিকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে মহানবি হযরত মুহম্মদ (স.)-এর আদর্শ জীবন ও বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। যুবকদের কর্মকাণ্ডে মুহম্মদ (স.) চরিত্রের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে মাত্র। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত যুবকদের কর্মকাণ্ডে মুহম্মদ (স.) চরিত্রের মানবীয় গুণাবলির সব দিক চিত্রিত হয়নি।

4 views

Related Questions