1 Answers

উদ্দীপকে 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রতিফলিত হযরত মুহম্মদ (স.)-এর মহৎ চিন্তাভাবনা ও মানবকল্যাণমূলক কাজের বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। 

জগতে কালে কালে মহাপুরুষরা তাঁদের মানবীয় গুণাবলি দ্বারা মানুষকে আকৃষ্ট করেছেন। তাঁরা নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা ভুলে গিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করেছেন। তাঁদের আত্ম উৎসর্গকারী অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচারশক্তি সাধারণ মানুষকে বিস্মিত করেছে। তাঁরা ছিলেন সত্য ও ন্যায়ের উপাসক।

উদ্দীপকে মহৎ প্রতিভাবান ব্যক্তিদের মানবিক চিন্তা এবং তা অনুসরণ করে মানবকল্যাণ সাধনের কথা বলা হয়েছে। এখানে অপেক্ষাকৃত আধুনিককালে শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকরা কীভাবে মানুষের মধ্যে মূল্যবোধের উৎসারণ ও জাগরণ ঘটাতে চেয়েছেন তা তুলে ধরা হয়েছে। তাঁরা উত্তম আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে আত্মনিয়োগের জন্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। মানবকল্যাণে আত্মনিয়োগের এই বিষয়টি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে প্রতিফলিত হযরত মুহম্মদ (স.)-এর মহৎ চিন্তাভাবনার সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ তিনি অন্যায়ের পথ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে মানুষকে এগিয়ে এসে উত্তম ও মানবীয় গুণের অধিকারী হতে বলেছেন। মানুষকে উত্তম আদর্শের অধিকারী হওয়ার তাঁর সেই আহ্বান মানবকল্যাণ সাধনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

7 views

Related Questions