1 Answers
স্বাধীনতার মধ্যে রয়েছে এক পরম আনন্দ। মিতার মধ্যে স্বাধীনতা লাভের অন্যতম বৈশিষ্ট্য ভালোবাসার দিকটি ফুটে উঠেছে।
স্বাধীনতার সাথে ভালোবাসার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তি কার সাথে মেলামেশা করবে বা কাকে ভালোবাসবে, সে বিষয়ে তার স্বাধীনতা রয়েছে। কারও কারও প্রতি আমরা হৃদয়ের আকর্ষণ অনুভব করি এবং তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলি। আবার কারও কারও প্রতি তেমন কোনো আকর্ষণ অনুভব করি না বলে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে না। যাকে ভালোবাসা হয়। এবং যে ভালোবাসে, তাদের সান্নিধ্যে আনন্দ অনুভূত হয়। এ ভালোবাসা পিতামাতা, ভাইবোন, বন্ধুবান্ধব সবার প্রতি দায়িত্বশীল করে তোলে।
উদ্দীপকে মিতা তার ছোট ভাইকে খুব ভালোবাসে। ভাইয়ের প্রতি সে সর্বদা সচেতন। সে ভাইকে সময়মতো খাবার খাওয়ায়, ঘুম পাড়ায়, লেখাপড়ায় সাহায্য-সহযোগিতা করে। ভাইকে ভালোবাসার ক্ষেত্রে মিতার 'স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা মানুষের জীবনে। এনে দেয় মহিমা ও গৌরব। সবশেষে বলা যায়, মিতার মধ্যে স্বাধীনতা লাভের অন্যতম বৈশিষ্ট্য ভালোবাসার দিকটি ফুটে উঠেছে।
মূলকথা: ভালোবাসা হলো স্বাধীনতা অর্জনের অন্যতম উপায়।