1 Answers
উদ্দীপকে হৃদয়ের মধ্যে যীশুর শিক্ষা মুক্ত মানুষ হয়ে ওঠার অন্যতম দিক 'মানুষ ও সৃষ্টির প্রতি শ্রদ্ধাবোধ' ফুটে উঠেছে।
ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য বিচিত্র সব সৃষ্টি করেছেন। চারদিকে তাকালে আমরা এসব অপূর্ব সৃষ্টি দেখতে পাই। মানুষ ও বিশ্বসৃষ্টিকে ভালোবেসে আমরা ধীরে ধীরে স্বাধীন হয়ে উঠতে পারি। কারণ মানুষকে ভালোবাসলে আমরা কখনো কারও অকল্যাণ কামনা করতে পারি না। সৃষ্টিকে ভালোবাসলে আমরা সৃষ্টির সুন্দর দিকটি উপলদ্ধি করতে পারি। মানুষ ও, সৃষ্টির মধ্য দিয়ে আমরা যখন সত্য, সুন্দর ও কল্যাণের সাধনা করি, আমরা নিজের অজান্তেই তখন স্বাধীন বা মুক্ত হই। সবার সাথে যুক্ত হয়েই আমরা মুক্ত হয়ে উঠি। এ ধারণায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের ধর্ম, বর্ণ, ধনী, গরিব পাপী, সাধু, নারী, পুরুষ প্রত্যেকের সঙ্গেই হৃদয় সদ্ভাব বজায় রেখেছেন। নিজের গ্রামের উন্নয়নের জন্য নৈশবিদ্যালয়, রাস্তা সংস্কার, সেবাকেন্দ্র ইত্যাদি কল্যাণমূলক কাজ করেছেটির প্রতি শ্রদ্ধাবোদের কাছে তিনি সমাদৃত হন। এভাবে তিনি স্বাধীন হয়ে ওঠেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে যীশুর শিক্ষা মানুষ ও সৃষ্টির প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমে হৃদয়ের স্বাধীন হয়ে ওঠার দিকটি ফুটে ওঠে। মূলকথা: মানুষকে ভালোবেসে স্বাধীন হওয়া যায়।