1 Answers
উদ্দীপকে জ্যোতির আচরণে সাধু পলের ঈর্ষার দিকটি ফুটে উঠেছে। কারণ সাধু পল খ্রিষ্টের সমকালীন ছিলেন। তিনি জেরুসালেমে পণ্ডিত গামালীয়ের কাছে ইহুদি ধর্মমত ও আইনকানন সম্বন্ধে বিশেষ শিক্ষা লাভ করেন। তিনি নিজেকে একজন ইহুদি হিসেবে প্রতিষ্ঠিত করেন। বক্তা হিসেবে তিনি বেশ ভালো ছিলেন, তর্কবাগীশ হিসেবেও তিনি প্রশিক্ষণ নেন। ইহুদি ধর্মমতে গোড়া বিশ্বাসী হওয়ায় তিনি খ্রিষ্টবিশ্বাসীদের বিরোধিতা করেন। যীশুর মৃত্যুর পর তার নিজ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য খ্রিষ্টবিশ্বাসীদের ধ্বংস করার প্রচেষ্টা চালান। উদ্দীপকে জ্যোতি ও রমেন একই ফার্মে কাজ করেন। রমেন বয়সে ছোট হলেও তার দক্ষতা ও যোগ্যতাবলে সে উক্ত ফার্মের জেনারেল ম্যানেজারের পদটি পান। এতে জ্যোতি ঈর্ষান্বিত হন। তাই রমেনকে সহযোগিতা না করে বরং তার বিরুদ্ধে অপপ্রচার চালান এবং বিভিন্ন কুৎসা রটনা করেন। বলা যায়, উদ্দীপকে জ্যোতির আচরণে সাধু পলের ঈর্ষান্বিত আচরণের দিকটি ফুটে ওঠে।
মূলকথা: অন্যের প্রতি ঈর্ষার মনোভাব ভালো নয়।