1 Answers
উদ্দীপকের সাইমনের কাজের মধ্যে যীশুর পাপ কাজের শিক্ষা বিদ্যমান। এ সম্পর্কে ব্যাখ্যা হলো-
পৃথিবীর মানুষের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও কৃষ্টিগত মূল্যবোধের অবক্ষয় বা ধ্বংসসাধনই হলো। পাপ। এ পাপের ফলে মানুষ ও পৃথিবীর সবকিছু কলঙ্কিত হলো। এ সুন্দর পৃথিবী ভগ্ন পৃথিবীতে পরিণত হলো। দশ আজ্ঞা অনুসারে মন্দ বা খারাপ যেকোনো কিছুই পাপ।
যীশুর বিধান অনুসারে পাপ বা মন্দতা হলো ঈশ্বর এবং অপরের সাথে প্রেমপূর্ণ সম্পর্ক না রাখা, নষ্ট করা বা ভেঙে ফেলা। অর্থাৎ ভালো কাজ না করা এবং ভালোবাসার সম্পর্ক ভেঙে ফেলাই পাপ। যীশু পুরাতন নিয়মের ঊর্ধ্বে গিয়ে পাপ বা মন্দতা সম্পর্কে নতুন ধারণা ও শিক্ষা দিয়েছেন।
উদ্দীপকের সাইমনও পাপ কাজে জড়িত। কারণ সে প্রতিবেশী যোনাথনের কাছ থেকে টাকা ধার নেওয়ার সূত্র ধরে যোনাথনের বাড়ির ভিটাসহ সব সম্পত্তি আত্মসাত করে নেয়। খুব চালাক ও লোভী ব্যক্তি সাইমন দরিদ্র যোনাথনকে ধোকা দিয়ে তার সব সম্পদ গ্রাস করে পাপ করে। নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন না থাকাও পাপ।
মূলকথা: পাপের পথে সাইমন।