1 Answers
কিরণের জীবনে যীশুর বাধ্যতা গুণটি লক্ষণীয়। এর ব্যাখ্যা হলো যীশুর জীবনে বাধ্যতা ছিল একটি অন্যতম গুণ, কিন্তু অনেকেই বাধ্যতাকে একটি গুণ হিসেবে স্বীকার করতে চায় না, সব মানুষ যদি তাদের স্বাধীনতাকে যথেচ্ছভাবে ব্যবহার করত তাহলে সমাজে চরম বিশৃঙ্খলা দেখা দিত।
যীশুর জন্মের পর তার মা মারীয়া ও পালক পিতা যোসেফ তাকে আদর-যত্ন ও স্নেহে বড় করে তোলেন এবং সামাজিক ও ধর্মীয় বিধিবিধান মেনেই তার মা-বাবা তাকে সম্মুখ জীবনে চলার প্রেরণা দেন। তাই ১২ বছর বয়সে যীশু যেরুসালেম মন্দিরে হারিয়ে গেলে তার মা-বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন ও ব্যস্ত হয়ে তারা তাকে খোঁজাখুঁজি করেন। তারা আবার যেরুসালেম মন্দিরে ফিরে যান। আর তারা সেখানে যীশুকে পণ্ডিতদের মাঝে দেখতে পান। সেখানে যীশু পণ্ডিতদের সাথে গভীর তত্ত্বালোচনারত ছিলেন, বিজ্ঞের মতো পণ্ডিতদের প্রশ্ন করছিলেন; এতে তাঁর প্রজ্ঞা দেখে অনেকেই হতবাক হচ্ছিলেন। যীশুকে মন্দিরে দেখতে পেয়ে তার মা-বাবা অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর মা তাকে জিজ্ঞাসা কবলেন, কেন তিনি তাদের সাথে এমন ব্যবহার করলেন এবং তাঁকে জানালেন যে তাঁরা কত উদ্বিগ্ন হয়েই না তাকে খুঁজছিলেন। যীশু তাঁদের উত্তর দিয়েছিলেন, "কেন খুঁজছিলে আমাকে? তোমরা কি জানতে না যে, আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব?” তারপর তিন মন্দির ছেড়ে মা-বাবার সাথেই চলে গেলেন; আর প্রকাশিত জীবন শুরুর পূর্ব পর্যন্ত মা বাবার বাধ্য হয়েই রইলেন। ঈশ্বরপুত্র হয়েও জগৎসংসারে মা-বাবার অনুগত ছিলেন এবং তাঁর জীবনের উচ্ছল ও উজ্জ্বল দিনগুলো এভাবেই কেটে গেল।
যীশুর বাধ্যতার দৃষ্টান্ত আমাদের কাছে অনুসরণীয় ও অনুকরণীয়, তিনি সারাজীবন ধরে তার পিতার বাধ্য ছিলেন। সাধু যোহনের লেখা মঙ্গলসমাচার থেকে যীশুর নিজের কথায় আমরা পিতার প্রতি তাঁর বাধ্যতার কথা জানতে পারি, "যিনি আমাকে পাঠিয়েছেন, তার ইচ্ছা মেনে চলা এবং তাঁর দেওয়া কাজ সম্পন্ন করা, সেইতো আমার খাবার।" যীশু বলেন, "আমি নিজে থেকে কিছুই করি না: বরং পিতা আমাকে যা শিখিয়েছেন, আমি ঠিক তা-ই বলে থাকি। .... যেসব কাজে তিনি প্রীত হন, আমি সর্বদা তা-ই করে থাকি।" মৃত্যু পর্যন্ত যীশু তাঁর পিতার ইচ্ছা পালন করে গিয়েছেন, মৃত্যুর আগের রাতে গেৎসিমানি বাগানে যীশু তার আসন্ন কুশু- মৃত্যুর কথা ভেবে দুঃখে কাতর হয়েছিলেন। তিনি বলেছিলেন, "পিতা আমার, যদি সম্ভব হয়, এ পানপাত্রটি আমার কাছ থেকে দূরেই সরে যাক। তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক।
মূলকথা: কিরণের মাঝেও বাধ্যতা গুণটি রয়েছে।