1 Answers
উদ্দীপকে শামীমের মধ্যে উদ্যোক্তার "বিচার-বিশ্লেষণ ক্ষমতা' গুণটি লক্ষণীয়।
উদ্যোক্তা বিচার-বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধাগুলো সম্পর্কে আগে থেকে অনুমান করেন। পরবর্তীতে এসব বাধা দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এছাড়া বিচার-বিশ্লেষণের মাধ্যমে উদ্যোক্তা ব্যবসায়ের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেন।উদ্দীপকে বিদেশফেরত শামীম নিজের কাজের কোনো ব্যবস্থা করতে পারেন নি। তাই তিনি ঢাকা শহরে নিজ এলাকায় একটি বইয়ের লাইব্রেরি দেন। আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখান থেকে বইপত্র কেনে। এক্ষেত্রে শামীম তার ব্যবসায়টি এমন স্থানে স্থাপন করেছেন যেখানে স্কুল-কলেজের উপস্থিতি আছে। ব্যবসায় পরিবেশের বিভিন্ন দিক-বিশ্লেষণ করে শামীম এ বই বিক্রির দোকান স্থাপন করেছেন। এতে তার বইয়ের বিক্রিও বাড়ছে। তাই বলা যায়, বিচার-বিশ্লেষণের গুণটি শামীমকে সফলতা অর্জনে সহায়তা করেছে।