1 Answers

উদ্যোক্তার 'স্বাধীনচেতা মনোভাব' গুণটি উদ্দীপকের জনাব সাজেদকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে।

এ ধরনের মনোভাবের অধিকারী ব্যক্তির অন্যের অধীনে কাজ করার আগ্রহ থাকে না। এটি সফল উদ্যোক্তার একটি অন্যতম গুণ। কারণ, উদ্যোক্তা কারও আদেশ-নির্দেশমতো কাজ করতে পছন্দ করেন না। তিনি নিজের দক্ষতায় ব্যবসায় স্থাপন ও পরিচালনা করেন।

উদ্দীপকের জনাব সাজেদ এমবিএ পাসের পর একটি সিমেন্ট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। কিন্তু চাকরির নিয়ম-কানুন, অন্যের অধীনে কাজ করা, অতিরিক্ত সময় কাজ করা প্রভৃতি তার পছন্দ না। তাই তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেই সিমেন্টের ব্যবসায় শুরুর উদ্যোগ নেন। এক্ষেত্রে জনাব সাজেদ নিজ প্রচেষ্টায় ব্যবসায়টি গড়ে তোলেন। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তিনি একাই সব সিদ্ধান্ত নেওয়ার অধিকারী হবেন। ফলে অন্য কারও হুকুম পালনের জন্য তিনি বাধ্য হবেন না। এভাবে নিজস্ব অধিকার ও দক্ষতা বজায় রাখার সাথে স্বাধীনচেতা মনোভাবের মিল আছে। তাই বলা যায়, জনাব সাজেদ একজন স্বাধীনচেতা উদ্যোক্তা।

5 views

Related Questions