1 Answers

উদ্দীপকে মঈনের মধ্যে উদ্যোক্তার দূরদর্শিতা গুণটি লক্ষণীয়। ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা সঠিকভাবে চিহ্নিত করে করণীয় নির্ধারণ করার সামর্থ্য হলো দূরদর্শিতা।

 একটি ব্যবসায়ের সৃজনশীল পরিবর্তনের রূপকার হলেন উদ্যোক্তা। তার মধ্যে অনিশ্চিত ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা থাকতে হয়। উদ্যোক্তার এ গুণটি প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে বিশেষভাবে ভূমিকা রাখে।

 উদ্দীপকের মঈন IT-এর ওপর উচ্চরত ডিগ্রি নিয়েছেন। প্রযুক্তি একদিন - আগামী বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এ বিষয়ে তিনি আগেই ধারণা করেছেন, তার এ আগাম চিন্তা হলো দূরদর্শিতা। তার এ ভবিষ্যৎ অনুমান করার ক্ষমতা সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন। সুতরাং, দূরদৃষ্টি গুণটির - কারণে মঈন আগেই প্রযুক্তি সম্পর্কে ধারণা করতে পেরেছেন।

5 views

Related Questions