1 Answers
উদ্দীপকের শোভনের মধ্যে উদ্যোক্তার 'উদ্ভাবনী শক্তি' গুণটি পরিলক্ষিত হয়েছে।
সফল উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান। তিনি প্রচলিত প্রযুক্তির সাথে নতুন প্রযুক্তির সমন্বয়সাধন করেন। উদ্ভাবনী শক্তির বলে তিনি উৎপাদন প্রক্রিয়ার নতুন কৌশল উদ্ভাবন ও তা ব্যবহার করেন।
উদ্দীপকের শোভন তথ্য প্রযুক্তিতে পারদর্শী। এ বিষয়ে ছোটবেলা থেকেই তার বেশ ঝোঁক। তার ইচ্ছে হলো পরিবেশ দূষণ করে না এমনমোটর গাড়ি উদ্ভাবন করা। এতে শোভনের নতুন কিছু করার প্রতি আগ্রহ ফুটে ওঠে। সে তার মেধা ও দক্ষতা ব্যবহার করে মোটর গাড়িটি তৈরি করবে। আর পরিবেশ দূষণমুক্ত রাখতে পারায় যন্ত্রটি ব্যবহারের উপযোগিতা থাকবে। এক্ষেত্রে সম্পূর্ণ নতুন কিছু তৈরি করতে পারার = সাথে উদ্ভাবনী শক্তির মিল আছে। সুতরাং, শোভন সফল উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি গুণটির অধিকারী।