1 Answers
দীপায়নের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে।
সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি বা সৃষ্টি করা হয়। এটি উদ্যোক্তার অন্যতম একটি গুণ। ব্যবসায়ের ক্ষেত্রে সৃজনশীলতা হলো নতুন ব্যবসায়িক ক্ষেত্র ও সম্ভাবনা সৃষ্টি করা।
উদ্দীপকের দীপায়ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গায়। আবার এলাকার বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অর্থ উপার্জন করে। আর এসব গান তার সৃষ্টিকর্মের ফসল। এ কারণেই বিভিন্ন অনুষ্ঠানের শ্রোতারা তার প্রশংসা করেছে। সৃজনশীলতা না থাকলে সে এত জনপ্রিয়তা অর্জন করতে পারতো না। সুতরাং, দীপায়নের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে।
4 views
Answered