1 Answers

উদ্দীপকের গণেশ ও মণিকার মধ্যে যে ধরনের শিক্ষা বিদ্যমান তা হলো নারী পুরুষের সুস্থ সম্পর্কের শিক্ষা। এর ব্যাখ্যা হলো- সম্পর্ক হলো ভাবের আদান প্রদান। সুস্থ সম্পর্ক হলো বৈধ বা পবিত্রভাবে পরস্পরের কাছাকাছি যাওয়া। নারী পুরুষের মাঝে সুস্থ সম্পর্ক ঈশ্বর অনুমোদিত। সুস্থ সম্পর্ক সুন্দরভাবে ভাবের আদান-প্রদানে সাহায্য করে। ঈশ্বর নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক ও মানসিক কিছু ভিন্নতার কারণে নারী পুরুষের সুস্থ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সচেতন থাকতে হয়।

নারী পুরুষের সুস্থ সম্পর্ক বলতে বোঝায় একে অন্যকে সম্মান করা বা মর্যাদা দেওয়া, বুঝতে পারা, বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষন করা, দৈহিক লালসা নিয়ন্ত্রণ ও মানবীয় দিক প্রাধান্য দেওয়া, পরস্পরের প্রতি দরদবোধ ও সহানুভূতি থাকা, অহেতুক সন্দেহ ও ভুল বোঝাবুঝি না থাকা, এসবের মধ্য দিয়ে একে অন্যের কাছে আসা ও ভাবের আদান প্রদান করা। পারিবারিক জীবনে নারী পুরুষের সুস্থ সম্পর্ক বলতে বোঝায় বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে ভালোবাসার সুন্দর সম্পর্ক স্থাপন। গণেশ ও মণিকার মারে উক্ত সম্পর্ক বিদ্যমান।

মূলকথা: স্বামী-স্ত্রীর মাঝে সুস্থ সম্পর্ক বজায় রাখা উভয়ের দায়িত্ব।

4 views

Related Questions