1 Answers
গণেশ ও মণিকার পরিবারে ভালো সম্পর্ক বজায় রাখার উপায়সমূহ বিশ্লেষণ করা হলো-
* মত প্রকাশের স্বাধীনতায় দিতে হবে। পারিবারিক বিভিন্ন বিষয়ে উভয়ের মতামত সঠিকভাবে ব্যবহার করা। এককভাবে সিদ্ধান্ত চাপিয়ে না দেওয়া।
* কোনো কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে দ্রুত তা পরিহার করা। কারণ ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হয়।
* নিজেদের দায়িত্ব কর্তব্য পালনে সচেতন থাকা। সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করলে সম্পর্কের স্থায়িত্ব দৃঢ়তর হয়।
* সুসম্পর্ক গড়ে তোলা কঠিন বা সময়ের সাধনা। কিন্তু তা ভেঙে ফেলা মুহূর্তের ব্যাপার। তাই এ সম্পর্কে সচেতনতা জরুরি।
* সুষ্ঠুভাবে ভাবের আদানপ্রদান করা। পরস্পরের চিন্তাচেতনায় সামঞ্জস্য রাখা।
* সম্পর্কের মর্যাদা ও পবিত্রতা বজায় রাখা। মনে রাখতে হবে ঈশ্বরের মহান দান আমরা।
* নিয়মিত প্রার্থনা করা যীশুখ্রিষ্ট নির্দেশিত পথে চলা এবং খারাপ সঙ্গা থেকে দূরে থাকা।
* যেকোনো সমস্যা উভয়ের আলোচনার ভিত্তিতে সমাধান করা।
* কোনো কিছু গোপন না রাখা। কারণ গোপনীয়তা থেকে সন্দেহের সূত্রপাত হয়।
* ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা।
মূলকথা: ভুল বোঝাবুঝি থেকে মুক্ত থাকা।