1 Answers

কাঁচের বোতলটিকে সূর্যালোকে রাখার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। কনক বোতলটিতে রাখা মাছ ও গাছগুলোকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রাখতে চায়। গাছ ও মাছের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। মাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই তাকে বোতলে রক্ষিত জলজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে। সালোকসংশ্লেষণের জন্য ক্লোরোপ্লাস্ট, CO2, পানি ও সূর্যালোক অপরিহার্য। এর কোনো একটি উপকরণের অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ ঘটা সম্ভব নয়। আবার, সালোকসংশ্লেষণ না ঘটলে খাদ্য তৈরিও অসম্ভব। খাদ্য তৈরি না হলে উদ্ভিদ এবং মাছ বোতলের জলজ পরিবেশে বেঁচে থাকতে পারবে না।
এছাড়া সালোকসংশ্লেষণের সময় যে O2 নির্গত হয় তা মাছগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।
সুতরাং উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে সহজেই বোঝা যায়, বোতলের সবুজ জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণ ঘটানোর উদ্দেশ্যেই বোতলটিকে 'সূর্যালোকে রাখা হয়েছিল।

4 views

Related Questions