1 Answers
জনাব রাসেলের রাজশাহীতে শিল্প কারখানা স্থাপনের সিদ্ধান্তটি কাঁচামালের সহজলভ্যতা বিবেচনায় যৌক্তিক বলে আমি মনে করি।
যেকোনো শিল্প প্রতিষ্ঠায় কাঁচামালের সহজলভ্যতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপর্ণ। সাধারণত এর ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্প নির্বাচন করা হয়। উদ্দীপকের জনাব রাসেল জাপান থেকে দেশে ফিরে একটি আমের জুস তৈরির কারখানা স্থাপন করেন। এতে তার বিনিয়োগের পরিমাণ ২৫ কোটি টাকা ও নিয়োজিত শ্রমিক সংখ্যা ১৫০ জন। তিনি কারখানাটি রাজশাহীতে স্থাপন করলেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। জনাব রাসেলের কারখানাতে আম থেকে জুস তৈরি করা হয়। রাজশাহীর আবহাওয়া সুস্বাদু আম উৎপাদনে অত্যন্ত উপযোগী। ফলে এখানে প্রচুর পরিমাণে আম উৎপাদন হয়। এতে জনাব রাসেল সহজেই কাছাকাছি স্থান থেকে আম সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কাছাকাছি হওয়ায় কাঁচামাল পরিবহনে তার খরচও কম হবে। অন্যদিকে, রাজশাহীর সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমের জুস বাজারজাত করা তার জন্য সহজ হবে। সুতরাং, জনাব রাসেলের রাজশাহীতে শিল্প কারখানা স্থাপন যুক্তিযুক্ত।