1 Answers

মিনার খাদ্যতালিকা পরিকল্পনায় রোগ প্রতিরোধকারী ও দুধ জাতীয় খাবারের প্রতি প্রাধান্য দিতে হবে।

মিনা তার নিজের ইচ্ছেমতো খাদ্যতালিকা প্রস্তুত করেছে। এর ফলে সেই তালিকা থেকে দুই ধরনের খাদ্য উপাদান বাদ পড়েছে। এর ফলে তার শরীরে ঐ উপাদানগুলোর ঘাটতি দেখা দিবে। তাই খাদ্যতালিকা তৈরির সময় মিনার বয়স বিবেচনা করতে হবে। তার বয়স উপযোগী খাদ্য তাকে গ্রহণ করতে হবে। এছাড়া খাদ্যতালিকা তৈরির সময় তার রুচির দিকে খেয়াল রাখতে হবে। সে যে ধরনের খাবার খেতে পছন্দ করবে সেগুলো তার খাদ্যতালিকায় রাখতে হবে। এছাড়া খাদ্যতালিকা প্রস্তুতের সময় তাদের পরিবারের আয়ের কথা বিবেচনা করতে হবে। তাদের আয়ের সাথে সঙ্গতি রেখে খাদ্য প্রস্তুত করতে হবে। পরিবারের সদস্য সংখ্যা খাদ্যতালিকা প্রভাব বিস্তার করে। কম সদস্য বিশিষ্ট পরিবারে সদস্যরা যেভাবে খাদ্য গ্রহণ করতে পারে, একই আয়ের বড় পরিবারের সদস্যরা সেভাবে খেতে পারে না। তাই সেক্ষেত্রে কম মূল্যের অধিক পুষ্টিসমৃদ্ধ খাদ্য নির্বাচন করতে হবে। মিনাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে মেনু পরিকল্পনা করতে হবে। হঠাৎ কোনো ব্যক্তি অসুস্থ হলে তার জন্য পথ্যের ব্যবস্থা করতে হবে। এছাড়া আবহাওয়া ও ঋতুর কথা বিবেচনা করে খাদ্যতালিকা প্রস্তুত করতে হবে। যে ঋতুতে যে ধরনের খাদ্য উপযোগী সে ধরনের খাদ্যই তালিকায় রাখতে হবে।

উপরিউক্ত বিষয়সমূহ মিনার পরিবারের খাদ্যতালিকা প্রস্তুতের সময় বিবেচনা করতে হবে।

5 views

Related Questions