1 Answers

উদ্দীপকে উল্লিখিত দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব তার বন্ধু রাকিবকে মুজিজা অস্বীকারের কথাটি জানালে রাকিব সাকিবকে পবিত্র কুরআনের সূরা আশ-শামস ভালো করে অধ্যয়ন করে এ সূরার শিক্ষা গ্রহণ করার পরামর্শ দেয়। সাকিবের প্রতি রাকিবের এ পরামর্শটি আমি যৌক্তিক বলে মনে করি।

সূরা আশ-শামস পাঠে আমরা জানতে পারি যে, সূরা আশ-শামস-এর বর্ণনাধারা তিনটি ভাগে বিভক্ত। সূরার শেষভাগে আল্লাহ তায়ালা ছামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন। ছামুদ সম্প্রদায় ছিল খুবই উন্নত-সমৃদ্ধ একটি জাতি। কিন্তু তারা আল্লাহর প্রেরিত রাসুলকে অবিশ্বাস করে এবং তাঁর নির্দেশ অমান্য করে। তাদের এ অবাধ্যতার জন্য আল্লাহ তায়ালা তাদের শাস্তি প্রদান করেন এবং তাদের ধ্বংস করে দেন। অতএব উদ্দীপকের সাকিবের উচিত অতীতের এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং আল্লাহ, তাঁর প্রেরিত রাসুলগণ, সকল আসমানি কিতাব ইত্যাদি বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা। অন্যথায় সে কাফির হিসেবে গণ্য হবে।

উপরিউক্ত আলোচনার আলোকে আমি বলব, সাকিবের উদ্দেশ্যে রাকিবের যে পরামর্শ তা নিঃসন্দেহে যৌক্তিক।

5 views

Related Questions