1 Answers

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ও ইনসুলিনের মাত্রা কমে গেলে এ সমস্যাটি দেখা দেয়। এতে শরীর দুর্বল লাগে, সহজেই ক্লান্তি আসে।

উদ্দীপকের রফিক সাহেবের বেশি খাওয়ার দরুন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়েছে। এমতাবস্থায় ডাক্তার তাকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধির পরামর্শ দিলেন।

কারণ ডায়াবেটিসে শর্করা বিপাকে বিঘ্ন ঘটে এবং শর্করার পরিমাণ রক্তে বৃদ্ধি পায়। এছাড়া শরীর যদি স্থূলাকার হয়ে যায় তবেও রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। পরিশ্রমের সুযোগ যাদের কম তাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এদেরও গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাই খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের মাধ্যমে শরীরের ওজন ঠিক রেখে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখা সম্ভব। তাছাড়া যেহেতু এ রোগে রক্তে ইনসুলিনের মাত্রা কমে যায় সেহেতু ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করেও রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই ডাক্তারের পরামর্শটি আমি যৌক্তিক বলে মনে করি।

7 views

Related Questions