1 Answers

কণা ভাইরাস দ্বারা আক্রান্ত জন্ডিস রোগে আক্রান্ত। দেহের সর্ববৃহৎ, কর্মক্ষম ও গুরুত্বপূর্ণ গ্রন্থি যকৃত। কোনো কারণে যকৃত হেপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রন্ত হলে জন্ডিস দেখা দেয়।

উদ্দীপকের কণার বাইরের দূষিত খাবার, অবিশুদ্ধ পানি খাওয়ার পরিণতি হলো জন্ডিস। এতে জ্বর, বমি, পেট ব্যথা, চোখ ও প্রসাবের রং হলুদ সহ নানান উপসর্গ দেখা দেয়।

এরোগে যকৃত ও পিত্তনালীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পিত্তরঞ্জক পদার্থগুলো অন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে পিত্তরসের সবুজ, হলুদ বর্ণের রঞ্জক পদার্থ বিলুরুবিন রক্তে প্রবেশ করতে থাকে ও রক্তে এর মাত্রা বেড়ে যায়। রোগীর জ্বর জ্বর ভাব হয়, ক্ষুধা মন্দা দেখা দেয়, মাথা ধরা, ওজন হ্রাস, পেট ব্যথা, হজমে ব্যাঘাত, মূত্রের, চোখের ও ত্বকের রং হলদেটে ভাব ধারণ করে। যকৃতের কোষগুলো এর ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয়। রক্তের লোহিত কণার অধিক পরিমাণে ভাঙন হতে থাকে। পিত্তের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। এসকল সমস্যাগুলো জন্ডিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে লক্ষ করা যায় । 

4 views

Related Questions