1 Answers

গর্ভবতী হওয়া একজন মায়ের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা। একটি মেয়ের মা হওয়ার জন্য শারীরিক পূর্ণতা ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। অল্প বয়সে গর্ভবতী হলে গর্ভস্থ সন্তানের নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে।

রাহেলা বেগম ১৭ বছর বয়সে গর্ভধারণ করেছেন। অথচ ১৫-২০ বছর পর্যন্ত সময়ে মেয়েদের শারীরিক বিকাশ পূর্ণতা পায় না। এ কারণেই রাহেলার প্রসবকালীন সময়ে জটিলতা দেখা দেয়। অপরিণত বয়সে গর্ভধারণ করলে যেসকল জটিলতা দেখা দিতে পারে তার মধ্যে গর্ভপাত, রক্তস্বল্পতা, অপুষ্টি, রক্তক্ষরণ ইত্যাদি জটিলতা দেখা দেয়। অল্পবয়সে গর্ভধারণ করলে জরায়ুর বিকাশ ঠিকমতো না হওয়ায় গর্ভপাতের সম্ভাবনা থাকে। মায়েরা রক্তস্বল্পতা ও অপুষ্টিতে ভোগে, প্রথম ও শেষ দিকে রক্তক্ষরণের সম্ভাবনা বেশি থাকে। গর্ভবতীর উচ্চ রক্তচাপ হওয়া বা তড়কা যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। মায়ের শ্রোনী ছোট হলে শিশুকে সিজারিয়ান করতে হয়। অনেক ক্ষেত্রে সময়ের আগেই প্রসব হয়ে যায় ও দীর্ঘক্ষণ প্রসব যন্ত্রণা হয়।

উদ্দীপকের রাহেলার ক্ষেত্রেও উপরিউক্ত সমস্যাগুলোই দেখা দিয়েছিল।

5 views

Related Questions