1 Answers

সুতপা প্রসবকালীন জটিলতার সম্মুখীন হয়েছে। প্রসবকালীন সময়ের সমস্যাকে জটিলতা বলে। শিশু ভূমিষ্ঠ হওয়ার নির্ধারিত সময়ের ১ থেকে ২ সপ্তাহ পূর্বে প্রসবের লক্ষণ পরিলক্ষিত হয়।

সুতপার প্রসবকালীন সময়ে তার গর্ভের শিশুর পা নিচের দিকে অবস্থান করে। এক্ষেত্রে পরিচর্যাকারী শিশুর মাথা নিচের দিকে আনতে এক প্রকার চিমটা বা Forcep ব্যবহার করে। এতে শিশু মাথায় আঘাত পায়। এছাড়াও টেনে বের করায় শিশুর নাভিরজ্জু, জরায়ুর মুখ ও তার দেহের মাঝখানে চাপা পড়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। ফলে একসময় হৃদস্পন্দনের গতি ১০০ এর নিচে নেমে যায়। এই অবস্থা চলতে থাকলে শিশুর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়ে থাকে। সুতপার এই প্রসব জটিলতা অপরিপক্ক অবস্থায় ও অতি পরিপক্ক্যতাজনিত শিশুর জন্মগ্রহণের ফলে সৃষ্টি হয়। এ অবস্থায় শিশুর পুষ্টি ও অক্সিজেনের সরবরাহ ব্যাহত হয়। এমনকি গর্ভের শিশুর মৃত্যুও ঘটতে পারে।

5 views

Related Questions