1 Answers

উদ্দীপকে পিঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণ সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করা। আজাদ সাহেব বারি পিঁয়াজ-১ রোপণ করে ভালো ফলন পান। পিঁয়াজ সংগ্রহের পর তিনি ঘরে মাচার নিচে মেঝেতে, বস্তায় ভরে ও গোলায় সংরক্ষণ করেন। কিছুদিন পর তিনি দেখলেন পিঁয়াজের সিংহভাগই নষ্ট হয়ে গেছে। তার সংরক্ষণ পদ্ধতিটি সঠিক ছিল না। তাই সিংহভাগ পিঁয়াজ পচে যায়। পিঁয়াজ একটি পচনশীল ফসল। এটি সতেজ অবস্থায় খাওয়া হয় বলে এটি সংরক্ষণে সাবধানতা অবলম্বন করতে হয়। পিঁয়াজ সাধারণত বায়ু চলাচলের সুবিধাযুক্ত শীতল ও ছায়াময় স্থানে সংরক্ষণ করতে হয়। আজাদ সাহেব মাচার মেঝেতে পিঁয়াজ সংরক্ষণ করেন। মেঝে সবসময় স্যাঁতসেঁতে ও ভেজা ছিল। ফলে অতিরিক্ত পানির জন্য ও স্যাঁতসেঁতে পরিবেশের জন্য এখানে সংরক্ষিত পিঁয়াজ পচে যায়। তিনি বস্তায় ভরে গোলায় পিঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু বস্তায় বাতাস চলাচল সম্ভব নয়। ফলে বস্তায় ও গোলায় রাখা পিঁয়াজ বাতাস চলাচলের অভাবে ও গরমে দ্রুত পচে যায়।

পরিশেষে বলা যায়, পিঁয়াজ সংরক্ষণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। সাধারণত বেশি বায়ু চলাচল করতে পারে এমন শুকনো, শীতল ও ছায়াযুক্ত স্থান পিঁয়াজ সংরক্ষণের সবচেয়ে ভালো জায়গা। অতএব, উল্লিখিত কারণে পিঁয়াজ বিনষ্ট হয়েছিল।

 

4 views

Related Questions