1 Answers

উক্ত ফসলটি হলো ডাল জাতীয় উদ্ভিদ, যা ছক (B)- অনুযায়ী মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডাল জাতীয় ফসল মাটিতে নাইট্রোজেন সংযোজন করে মাটির উর্বরতা বাড়ায়। এ ধরনের ফসলের শিকড়ের শুঁটিতে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে যারা প্রতি হেক্টর জমিতে প্রায় ১৫০-২০০ কেজি নাইট্রোজেন সংযোজন করে। এছাড়া ডাল ফসল মাটিতে ফসফরাসের প্রাপ্যতা বাড়ায়। মুগ, মটর, বরবটি প্রভৃতি ডাল জাতীয় ফসল সবুজ সার হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসল কচি ও সবুজ অবস্থায় মাটিতে মিশিয়ে দিলে তা জমির জৈব উপাদান বাড়ায়। ফলে মাটির স্বাস্থ্য রক্ষা হয়, মাটির গঠন উন্নত হয়, বায়ু চলাচল ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থাৎ, মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলি রক্ষায় ডাল ফসল বিশেষ ভূমিকা রাখে।

পরিশেষে বলা যায়, ডাল ফসল মাটির উর্বরাশক্তি বৃদ্ধির মাধ্যমে জমির উৎপাদন ক্ষমতা বাড়ায়।

4 views

Related Questions