1 Answers

উদ্দীপকের শান্তর অপরাধী হওয়ার কারণ আর্থিক অনটন বা দুরবস্থা।

অপরাধের অন্যতম কারণ হলো অর্থনীতি। এ প্রসঙ্গে জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেন, পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতিই হলো অপরাধ। অপরাধের এ অর্থনৈতিক কারণের পেছনে যে দুটি বিষয় মুখ্য ভূমিকা পালন করে তা হলো- দারিদ্র্য এবং বেকারত্ব। দারিদ্র্যের কারণে সাধারণত ছোটখাটো চুরি, ছিনতাই ইত্যাদি ঘটে। আবার বেকারত্ব অনেকের জীবনে হতাশা এনে দেয়। এই হতাশাগ্রস্ত মানুষগুলো ছিনতাই, খুন, রাহাজানি ইত্যাদি অপরাধে জড়িয়ে পড়ে। যেমনটি উদ্দীপকের শান্তর বেলায় ঘটেছে।

উদ্দীপকের শান্ত পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে আর্থিক অসচ্ছলতার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশা থেকে সে অপরাধে জড়িয়ে পড়ে। এটি অপরাধের অর্থনৈতিক কারণ। তাই বলা যায়, শান্তর অপরাধী হওয়ার পেছনে অর্থনৈতিক কারণ দায়ী।

4 views

Related Questions