1 Answers

ইসলামি রাষ্ট্র নারীদের পূর্ণ অধিকার প্রদান করে, তাই সারার প্রশ্নটি অবান্তর। ইসলামি রাষ্ট্রে নারীরা পুরুষদের মতোই পূর্ণ অধিকার ভোগ করে। এ. রাষ্ট্র মূলত কল্যাণরাষ্ট্র। এ রাষ্ট্র ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা প্রদান করে থাকে। পুরুষ- নাগরিকরা যেসব অধিকার ভোগ করে নারীদের ক্ষেত্রেও সেসবের কোনো রকম বৈষম্য করা হয় না। সম্পদের মালিকানা, উপার্জন, বণ্টন এবং ব্যয়েও তাদের অধিকার থাকে পুরুষদের মতোই। উদ্দীপকের মারজিয়া তার বোন সারাকে বলল, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সকল ক্ষেত্রে আসবে ইতিবাচক পরিবর্তন। কিন্তু সারা নারীর অবস্থান কী হবে- তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তবে তার এ চিন্তা অবান্তর। কারণ ইসলামি রাষ্ট্র নারীর অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাই সারার উল্লিখিত মন্তব্যটি অযৌক্তিক এবং সমর্থযোগ্য নয়।

4 views

Related Questions