1 Answers
উদ্দীপকের রফিকের জমিতে যে সমস্যাটি দেখা দেয় তা হলো এক ধরনের ভূমিক্ষয়।
তার জমিতে এ ধরনের সমস্যা দেখা দেওয়ার কারণ হলো বৃষ্টিপাত, ভূমির ঢাল, মাটির প্রকৃতি, চাষ পদ্ধতি, ফসলের নিবিড় চাষ, বায়ুপ্রবাহ ইত্যাদি। মুষলধারে বৃষ্টি হলে বৃষ্টির ফোঁটা বড় হয় এবং মাটিতে সজোরে আঘাত করে, এতে মাটির কণা আলগা হয়। পাহাড়ি এলাকায় জুম চাষ করলে এবং মাটির ঢাল বেশি বলে বৃষ্টিপাতের সময় মাটি বৃষ্টির পানির সাথে পাহাড়ের ঢাল বেয়ে নিচে চলে যায়। আবার কাদা ও ভারী মাটিতে সচ্ছিদ্রতা কম থাকায় পানি সহজে শোষিত হয় না, ভূমিক্ষয় বেশি হয়। একই জমি বারবার চাষ করতে থাকলেও ভূমিক্ষয় হয়। যে অঞ্চলে গাছপালা কম সে অঞ্চলে বায়ুপ্রবাহ বেশি হলে মাটির কণা উড়ে গিয়ে ভূমিক্ষয় হয়ে থাকে।
উল্লিখিত কারণসমূহের পরিপ্রেক্ষিতে রফিকের জমিতে ভূমিক্ষয়ের সমস্যা দেখা যায়।