1 Answers
রশিদ সাহেবের ধানের ফলন কম হওয়ার কারণ হলো তার জমির মাটির উর্বরতা কম।
বাংলাদেশ একটি কৃষি প্রধান ও ঘনবসতিপূর্ণ দেশ। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চ ফসল নিবিড়তা ও শস্য বহুমুখীতার প্রয়োজন। এছাড়া প্রচুর পরিমাণে কৃষি জমি পতিত জমিতে রূপান্তর হচ্ছে। ফলে কৃষি জমির উপর চাপ বাড়ছে। মাটির উর্বরতা প্রতি বছর কমে যাচ্ছে। এতে কিছু ফসলের উৎপাদন হয় স্থির অথবা কমে যাচ্ছে, উচ্চ ফলনশীল ফসলের নিবিড় চাষাবাদ, অসম সার ব্যবহার, কম জৈব পদার্থসমৃদ্ধ মাটি প্রভৃতি মৃত্তিকার পুষ্টি উপাদান কমে যাওয়ার কারণ। রশিদ সাহেব তার জমির ফসলের ফলন কমে যাওয়ার জন্য কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। তিনি মাটি পরীক্ষা করে দেখলেন ফসলের চাহিদানুযায়ী জমিতে প্রয়োজনীয় খাদ্যোপাদান নেই। পাশাপাশি শিকড় বৃদ্ধির জন্য মৃত্তিকার অনুকূল পরিবেশ নেই, মৃত্তিকায় যখন জৈব পদার্থের পরিমাণ কমে যায়, মুখ্য ও গৌণ পুষ্টি উপাদানের গ্রহণযোগ্যতা কমে, অসমমাত্রায় সার ব্যবহার ও ভেজাল সারের ব্যবহার বাড়ে তখন মাটি অনুর্বর হয়ে পড়ে। এছাড়া আবহাওয়ার পরিবর্তন, লবণাক্ততা, অম্লত্ব সৃষ্টি, পানিবদ্ধতা, পানির তল নিচে নেমে যাওয়া ইত্যাদি কারণেও মাটি অনুর্বর হয়ে পড়ে।
রশিদ সাহেবের জমির সমস্যার সৃষ্ট কারণ মূলত মাটির অনুর্বরতা। এ সমস্যা সমাধানে তিনি জমিতে পরিমিত পরিমাণ সুষম সার প্রয়োগের সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করতে পারেন।