1 Answers

মাহিনের চাষকৃত পেঁয়াজ থেকে দুর্গন্ধ ছড়ানোর কারণ হলো রোগজীবাণুর সংক্রমণ।

আমাদের চারপাশে অসংখ্য ছত্রাক ও ব্যাকটেরিয়া রয়েছে। এগুলো বংশবৃদ্ধির জন্য মাধ্যম হিসেবে ফসল ব্যবহার করে। ছত্রাক ও ব্যাকটেরিয়া ফসলে আক্রমণ করে পচন ঘটায়। এছাড়াও মেটাবলিক পরিবর্তন যেমন- শ্বসন, ইথিলিনের উৎপত্তি ও ফসল তোলার সময় আঘাতজনিত ক্ষত সৃষ্টি হলে ফসলের পচন হয়। মাহিন তার চাষকৃত পেঁয়াজ অসতর্কভাবে সংগ্রহ করার ফলে পেঁয়াজে আঘাতজনিত ক্ষতের সৃষ্টি হয়েছিল। পেঁয়াজের গায়ে আঘাতজনিত ক্ষতস্থান রোগজীবাণু দ্বারা সংক্রমিত হয়েছিল। ফলে তার পেঁয়াজগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়েছিল।

উল্লিখিত আলোচনা থেকে জানা যায়, রোগজীবাণুর সংক্রমণে মাহিনের পেঁয়াজের উক্ত অবস্থা হয়েছিল।

5 views

Related Questions