প্যাকেটকৃত খাদ্যগুলোর উক্ত অবস্থা রোধে মুক্তার বাবা কী ব্যবস্থা গ্রহণ করলেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মুক্তার বাবা তার উৎপাদিত ফসলগুলো সংগ্রহ করে প্যাকেট করার কয়েক ঘন্টা পরই সেগুলো গরম হয়ে গেলে তিনি শাকসবজিগুলো পর্যাপ্ত বায়ু চলাচল করে এমন ছায়াময় স্থানে কিছুক্ষণ রাখলেন।
শাকসবজি গাছ থেকে সংগ্রহের পর শ্বসনের কারণে এগুলো থেকে তাপ উৎপন্ন হয়। যার জন্য এগুলো গরম হয়ে ওঠে। তাই সংগ্রহের পর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা, ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হয়। এতে করে শাকসবজির তাপ কমে যায় এবং সংরক্ষণ ক্ষমতা বেড়ে যায়। মুক্তার বাবা এই ঠাণ্ডাকরণ এর কাজটি উন্নত পদ্ধতিতেও করতে পারবেন। যেমন- ঠাণ্ডা আর্দ্র বাতাসের সাহায্যে, বরফপানি ছিটিয়ে বা বরফ পানিতে ডুবিয়ে অথবা আংশিক বায়ুশূন্য ঘরে রেখে ঠান্ডা করা যায়। শেষের পদ্ধতিটি বাঁধাকপি ও পাতাজাতীয় শাকসবজির ক্ষেত্রে বিশেষ উপযোগী। এ পদ্ধতিতে শাকসবজিতে ছিটানো পানি দ্রুত বাষ্পীভূত হয়ে এগুলোকে স্বল্প সময়ের মধ্যে ঠান্ডা করে। এছাড়া প্যাকেটগুলো একটির উপর অন্যটি না রেখে ছড়িয়ে রাখতে হবে। এতে বায়ু চলাচল নিশ্চিত হয় এবং তাপ এক প্যাকেট থেকে অন্য প্যাকেটে সঞ্চারিত হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।
সুতরাং, মুক্তার বাবা ঠাণ্ডাকরণের সঠিক পদ্ধতি দ্রুত গ্রহণ করায় তার প্যাকেটকৃত শাকসবজিগুলোর সংরক্ষণকাল বেড়ে গিয়েছিল।