1 Answers

উদ্দীপকে মি. মুক্তার ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।

প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার যে অংশ বা পর্যায় সম্পৃক্ত থাকে তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে মি. মুক্তার ফাইন গার্মেন্টস-এর নীতি ও কৌশল নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতিনির্ধারণ, লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সাথে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা জড়িত থাকে। তার প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ২৫ লক্ষ শার্ট তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ তিনি উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে জড়িত। এ স্তরে সাধারণত পরিচালনা পর্ষদ, প্রতিষ্ঠানের সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক প্রমুখ ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কার্যাবলি সম্পাদন করে থাকেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. মুক্তার ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তার সাথে জড়িত।

4 views

Related Questions