1 Answers
উদ্দীপকে জনাব সাকিব ব্যবস্থাপনার নিম্নস্তরের দায়িত্ব পালন করছেন। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। এ পর্যায়ে উপরে থাকে মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ ও নিচের দিকে থাকে ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মী বা শ্রমিক; যেমন- ফোরম্যান, সুপারভাইজর ইত্যাদি।
উদ্দীপকে জনাব সাকিব ডুয়েল নির্মাণ কোম্পানির টঙ্গী প্রকল্পের একজন সুপারভাইজর। কাজের জন্য তাকে প্রকল্প ব্যবস্থাপক জনাব রহিম ও প্রকৌশলী জনাব সাজ্জাদের নিকট জবাবদিহি করতে হয়। জনাব সাকিব যেহেতু কোম্পানির টঙ্গী প্রকল্পের একজন সুপারভাইজর এবং তার ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করতে হয়, সে হিসেবে ব্যবস্থাপনা স্তরের তিনি নিম্নস্তরের দায়িত্ব পালন করছে।