1 Answers

মি. সাইফুল ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে স্তরে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ, অর্থসংস্থান, উদ্যোগ গ্রহণ ও সংগঠন, আদেশ ও নির্দেশ দান, নিয়ন্ত্রণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয়, তাকে ব্যবস্থাপনার উচ্চ স্তর বা শীর্ষ ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে সাধারণত কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পর্ষদ, সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, সচিব, ব্যবস্থাপনা প্রতিনিধি ইত্যাদি উচ্চ পদমর্যাদার ব্যক্তিগণ অবস্থান করেন। পক্ষান্তরে, একমালিকানা ব্যবসায়ে মালিক নিজে, অংশীদারি ব্যবসায়ে ব্যবস্থাপনা অংশীদার ও সক্রিয় বা নির্বাহী অংশীদার, সমবায় সমিতিতে ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ এবং করপোরেশনের ক্ষেত্রে সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, প্রশাসক প্রভৃতি পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তাগণ শীর্ষপর্যায়ের ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তারা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নির্ধারণ করে অধিক কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন।

উদ্দীপকে মি. সাইফুল একজন নির্বাহী পরিচালক পদে নিয়োজিত আছেন। তিনি শীর্ষ পর্যায়ের পদে নিয়োজিত থেকে প্রতিষ্ঠানের কোন কোন খাতের দক্ষতা বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জিত হবে সেদিকে যথেষ্ট গুরুত্বারোপ করেছেন যাতে করে তিনি প্রতিষ্ঠানটির উন্নতিসাধন দ্রুত নিশ্চিত করতে পারেন। সুতরাং বলা যায়, মি. সাইফুল ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

4 views

Related Questions