1 Answers

জাহানারা বুটিকসে কার্য বিভাজনের নীতি উপেক্ষিত হয়েছে।

প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। একজন ব্যবস্থাপককে সবসময় সতর্কতার সাথে কাজকে ভাগ করে প্রত্যেক কাজের দায়িত্ব ও ক্ষমতা কর্মীদের মধ্যে নির্দিষ্ট করে দিতে হয়। যাতে প্রত্যেক কর্মী তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কাজ করতে পারে।

উদ্দীপকে জাহানারা বুটিকসে ভিন্ন ভিন্ন কর্মদক্ষতাসম্পন্ন ১৫ জন লোক কর্মরত আছে। তাদের কাজ নির্দিষ্ট করা নেই। সবাই সব কাজ করে থাকে। তৈরি পোশাক বিক্রয় কিংবা হিসাব-নিকাশের জন্যও নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তাতে হিসাবে প্রায়ই ভুল হয়। কার্য বিভাজন না থাকায় যে যার মতো কাজ করে। এমনকি সবাই সব কাজ করে থাকে। এতে কাজে প্রায়ই ভুল হয়ে থাকে। সুতরাং জাহানারা বুটিকসে কার্য বিভাজনের নীতি উপেক্ষিত হয়েছে।

5 views

Related Questions