উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘিত হওয়ায় উৎপাদনকার্য ব্যাহত হয়েছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপনার সাম্যতা নীতি লঙ্ঘিত হওয়ায় উৎপাদনকার্য ব্যাহত হয়েছে।
অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকে ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা নির্বাহীর নিকট হতে ন্যায়বিচার, নিরপেক্ষতা এবং সমান আচরণ আশা করে। ঊর্ধ্বতন যদি তার সকল অধস্তনকে সমান চোখে দেখেন, সমান আচরণ ও স্নেহ প্রদর্শন করেন তাহলে তিনি সবার সম্মানের অধিকারী হয়ে ওঠেন।
উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক কর্মীদের সমভাবে মূল্যায়ন করেন না। তিনি কর্মীদের সমান চোখে দেখেন না। বেতন, পদোন্নতি, সুযোগ- সুবিধা প্রদানে বৈষম্য করেন। ফলে তার প্রতি কর্মীদের খারাপ ধারণা সৃষ্টি হয়। তারা তার আদেশ পালনে আগ্রহ প্রকাশ করেন না। এতে কর্মীদের কাজের দক্ষতা হ্রাস পায় এবং মেধার বিকাশ ঘটে না যা উৎপাদনকার্যকে ব্যাহত করে। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপকের সাম্যতা নীতি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় উৎপাদনকার্য ব্যাহত হয়েছে।