1 Answers
উদ্দীপকে উর্ধ্বতন কর্মকর্তাগণ ইউনিট কর্মকর্তাদের সাথে মিলে ব্যবস্থাপনার পরিকল্পনার কাজ করেছেন।
চিন্তা-ভাবনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যাবলির অগ্রিম কর্মসূচি বা নকশা প্রণয়নের কাজকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ।
উদ্দীপকে আরএবি-এর তিনটা ইউনিট গভীর অরণ্যে বিচ্ছিন্নতাবাদী নির্মূলে অভিযানে যাচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তাগণ ইউনিট কর্মকর্তাদের সাথে মিলে অভিযানের প্রথম থেকে শেষ পর্যন্ত করণীয় নির্ধারণ করলেন। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা তৈরি করে প্রতিদিনের অভিযানের অগ্রগতি ও সমস্যা নিয়ে আলোচনা করেন। ইউনিট কর্মকর্তাগণ প্রত্যেকে কথা বলবেন এবং সমন্বিতভাবে কর্মসূচি পরিচালনা করবেন। এক্ষেত্রে সুশৃঙ্খল কাজের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয়। যেকোনো কাজের পূর্বে সুচিন্তিত কিছু নিয়ম-কানুনকে পরিকল্পনা হিসেবে চিহ্নিত করা হয়। তাই বলা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ইউনিট কর্মকর্তাদের সাথে মিলে ব্যবস্থাপনার পরিকল্পনার কাজ করেছেন।