উদ্দীপকে বর্ণিত জনাব তাপস ঘোষ ব্যবসায়ে কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করছেন?-ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত জনাব তাপস ঘোষ ব্যবসায়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
অবশ্য করণীয় কর্তব্যের বাইরে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।
ক্রেতা বা ভোক্তা বলতে গেলে ব্যবসায়ের প্রাণস্বরূপ। এ ক্রেতা বা ভোক্তারা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের আস্থা ও সহযোগিতার ওপর ব্যবসায়ের সফলতা বিশেষভাবে নির্ভরশীল। ব্যবসায় তাদের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে। বিশেষ করে পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করা, চাহিদামতো পণ্যসামগ্রী সহজ শর্তে প্রাপ্তি নিশ্চিত করা, নতুন পণ্য উৎপাদন বা সংগ্রহ করে ক্রেতাদের সর্বোচ্চ তৃপ্তি দানের ব্যবস্থা করা।
উদ্দীপকে জনাব তাপস ঘোষ পাবনার গ্রামাঞ্চল থেকে গরুর খাঁটি তরল দুধ সংগ্রহ করে পাবনা শহরের বাড়ি বাড়ি ন্যায্যমূল্যে শিশুখাদ্য হিসেবে সরবরাহ করেন। দুধের চাহিদা বাড়লেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি ভাবেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে। জনাব তাপস ঘোষ ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্য সরবরাহ করে। চাহিদামতো ও সহজ শর্তে ভোক্তাদের পণ্য প্রাপ্তি নিশ্চিত করে তাদের সর্বোচ্চ তৃপ্তি দানের মাধ্যমেই ক্রেতা বা ভোক্তাদের প্রতি তিনি সামাজিক দায়িত্ব পালন করেন। তাই বলা যায়, জনাব তাপস ঘোষ ব্যবসায়ে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।